jameatulazharbd.com

জামিয়াতুল আজহার

আল-ইসলামিয়া মাদরাসা ও হিফযখানা

শিক্ষা শুধু পরীক্ষার ফল নয়; এটি চরিত্র গঠন, চিন্তার শুদ্ধি এবং ভবিষ্যৎ দক্ষতার প্রস্তুতি, শরীয়তের আলোকে চরিত্রবান মানুষ গঠন এবং বিজ্ঞানের সহায়তায় যুগোপযোগী দক্ষতা অর্জন।

মোট শিক্ষার্থী
190 +
বিভাগ
1 +
হেফজ কোর্স
13 +
শিক্ষক
14 +

কেন জমিয়াতুল আযহার আল-ইসলামিয়া মাদ্রাসা ?

জমিয়াতুল আযহার আল-ইসলামিয়া মাদ্রাসা প্রচলিত দ্বীনি শিক্ষার সাথে আধুনিক বিজ্ঞানের এক অভূতপূর্ব সমন্বয় ঘটিয়েছে। এখানে শিক্ষার্থীদের জন্য মাদরাসা, স্কুল ও প্রযুক্তিনির্ভর একটি বৈজ্ঞানিক এবং সহজবোধ্য সিলেবাস প্রণয়ন করা হয়েছে, যাতে তারা হাফেজ বা আলেম হওয়ার পাশাপাশি ভবিষ্যতে সফল ডাক্তার, ইঞ্জিনিয়ার বা আইনবিদ হতে পারে। মাদ্রাসার মূল লক্ষ্য কেবল পরীক্ষার ভালো ফলাফল নয়, বরং শরীয়তের আলোকে শিক্ষার্থীদের উন্নত চরিত্র গঠন এবং চিন্তার শুদ্ধি নিশ্চিত করা। বিশেষ করে মেধাবী শিক্ষার্থীদের অনুপ্রাণিত করতে বোর্ড পরীক্ষায় বিশেষ কৃতিত্বের জন্য “সম্পূর্ণ ফ্রি উমরাহ” পালনের যে অনন্য সুযোগ তারা দিচ্ছে, তা বাংলাদেশে সত্যিই বিরল।

পক্ষান্তরে প্রচলিত সাধারণ শিক্ষাধারা আমাদের সন্তানদের পার্থিব শিক্ষায় শিক্ষিত করছে বটে, কিন্তু এই মাধ্যমে নৈতিকতা এবং প্রকৃত জীবনবোধসম্পন্ন মানুষ গড়ে উঠছে না। এজন্য আমরা মনে করছি এরকম একটি শিক্ষাপ্রতিষ্ঠান দরকার যেটি উন্নত চরিত্রসমৃদ্ধ কুরআন-সুন্নাহর গভীর জ্ঞানসম্পন্ন মানুষ তৈরি করবে, যারা জাগতিক জ্ঞান-বিজ্ঞানেও প্রয়োজনীয় ধারণা রাখবে। এই লক্ষ্য বাস্তবায়নেই মাদরাসাতুস সুন্নাহর অভিযাত্রা। 

কোর্স সমূহ

মাদানী মক্তব (নূরানী)

প্লে থেকে ৩য় শ্রেণী পর্যন্ত অত্যন্ত যত্নসহকারে পড়ানো হয়।

হিফযুল কুরআন

মাত্র ৩-৪ বছরে হিফয সম্পন্ন এবং নির্দিষ্ট সময়ে জেনারেল বিষয়ে ৫ম শ্রেণীর সিলেবাস সম্পন্ন করা হয়।

কিতাব বিভাগ

মাদ্রাসা, স্কুল ও প্রযুক্তি শিক্ষার সমন্বিত সিলেবাসে পাঠদান। ১ম বর্ষ থেকে পর্যায়ক্রমে ২য় থেকে ৭ম বর্ষ (SSC/HSC) পরীক্ষাসহ দাওরায়ে হাদিস পর্যন্ত।

নাযেরা

অল্প সময়ে পূর্ণাঙ্গ কুরআন তাজভীদসহকারে নাযেরা সমাপ্ত করা হয়।

প্রতিযোগী বিভাগ

জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতার জন্য বিশেষ প্রস্তুতি।

মক্তব বিভাগ

স্কুল শিক্ষার্থীদের জন্য পার্টটাইম কুরআন ও প্রয়োজনীয় মাসায়েল শিক্ষা।

আমাদের শাখাসমূহ

প্রধান ক্যাম্পাস (বালিকা শাখা)

ইমাম বুখারি রহ. মাদ্রাসা সংলগ্ন, ইসলামনগর, চকরিয়া, কক্সবাজার

যোগাযোগ: 01867-201040, 01867-201061, 01601-660966

জিন্দাবাজার শাখা (বালক শাখা)

চট্টগ্রাম-কক্সবাজার মেইন রোড সংলগ্ন, জিন্দাবাজার, চকরিয়া, কক্সবাজার

যোগাযোগ: 01867-201040, 01867-201061, 01601-660966

শিক্ষা ও দর্শন

Scroll to Top