jameatulazharbd.com

আমাদের লক্ষ্য ও শিক্ষা দর্শন

বিসমিল্লাহির রহমানির রহীম

একটি জাতির মেরুদণ্ড হলো তার শিক্ষা ব্যবস্থা, আর সেই শিক্ষা ব্যবস্থা গড়ে ওঠে ওই জাতির ধর্মীয় বিশ্বাস ও মূল্যবোধের ওপর ভিত্তি করে। প্রতিটি মুসলিম বিশ্বাস করে যে পার্থিব জীবনই সব নয়, বরং পরকালীন চিরস্থায়ী জীবনের কল্যাণ সাধনই ইসলামের মূল লক্ষ্য। তাই আমাদের সন্তানদের এমন এক শিক্ষা ব্যবস্থার প্রয়োজন যেখানে দ্বীনি আদর্শের পাশাপাশি আধুনিক জ্ঞান ও প্রযুক্তির সঠিক সমন্বয় থাকবে।

এই লক্ষ্য বাস্তবায়নে জামিয়াতুল আযহার আল-ইসলামিয়া মাদ্রাসা সাজিয়েছে মাদ্রাসা, স্কুল ও প্রযুক্তিনির্ভর এক বৈজ্ঞানিক ও যুগোপযোগী সিলেবাস। আমাদের লক্ষ্য হলো শিক্ষার্থীদের এমনভাবে গড়ে তোলা যাতে তারা দক্ষ শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী বা আইনবিদ হওয়ার পাশাপাশি একজন আদর্শ ও নৈতিকতাসম্পন্ন মানুষ হিসেবে দেশ ও জাতি গঠনে ভূমিকা রাখতে পারে।

আমাদের মূলনীতি ও বিশ্বাস

  • বিশ্বাস: আমরা বিশ্বাস করি শিক্ষা কেবল পরীক্ষার ফলাফল নয়; বরং এটি চরিত্র গঠন, চিন্তার শুদ্ধি এবং ভবিষ্যৎ জীবনের যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠার প্রস্তুতি।

  • মূলনীতি: শরীয়তের আলোকে আদর্শ চরিত্র গঠন এবং আধুনিক বিজ্ঞানের সহায়তায় যুগোপযোগী দক্ষতা অর্জন করাই আমাদের প্রধান লক্ষ্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top